ranna o rup: চোখের কালি

Sunday, March 3, 2013

চোখের কালি

অনেক সময় ঠিক মতো ঘুম না হলে চোখের নিচে কালচে দাগ পরে । এই দাগ থেকে মুক্তি পেতে হলে নিচের টিপস মেনে চলুন ।
* চোখের কালি দূর করতে শসা বা আলু চাক চাক কেটে চোখের উপর দিয়ে ১৫ মিনিট শুয়ে থাকুন। এভাবে ৫/৬ দিন ব্যবহার করুন । আস্তে আস্তে কালি কমে যাবে ।
* চোখের ক্লান্তি দূর করতে এবং চোখের কালি দূর করার জন্য ঠাণ্ডা চায়ের লিকার তুলার মধ্যে নিয়ে চোখের উপর দিয়ে ১০/১৫ মিনিট রেখে নিবেন ।
* টমেটোর রস , লেবুর রস ও বেসন লাগিয়ে শুকানোর আগে ঘষে ঘষে তুলে পেলুন । এভাবে ব্যবহার করলে কালি কমে যাবে ।
* লেবুর রস এক টেবিল চামচ , টমেটোর রস এক টেবিল চামচ , এক চিমটি হলুদের গুঁড়া এবং এক চিমটি ময়দা মিশিয়ে ১০ মিনিট লাগিয়ে রাখুন । তার পর ধুয়ে পেলুন । ৭ দিনের মধ্যে চোখের কালি চলে যাবে । ধন্যবাদ সবাইকে ।

No comments:

Post a Comment