উপকরণঃদুধ দেড় লিটার , সেমাই দুই কাপ , ঘী পৌনে এক কাপ , চিনি এক কাপ , ডিম
তিনটি , কর্ণফ্লাওয়ার এক টেবিল - চামচ , দারুচিনি দুই-তিন টুকরা,এলাচ
চারটি ,কিশমিশ ও বাদাম প্রয়োজন মতো ।
প্রণালিঃ সেমাই ঘি য়ে হালকা ভেজে নিতে হবে । এরপর দুধ একটু ঠাণ্ডা করে ডিম ভালোভাবে বিট করে দুধের সঙ্গে মেলাতে হবে । ডিম মেশানো দুধ কম আঁচে জ্বালে রেখে কমিয়ে ফেলতে হবে । এই ঘন দুধ থেকে এক কাপ পরিমাপ আলাদা সরিয়ে রাখতে হবে ক্রিম বানানোর জন্য । এরপর বাকি দুধে ভাজা সেমাই মিশিয়ে জ্বাল দিয়ে শুকিয়ে ফেলতে হবে । একটা বাটিতে সেমাই ঢেলে তার ওপর বাদাম ও কিশমিশ বিছিয়ে দিতে হবে । আলাদা করা দুধে কর্ণফ্লাওয়ার মিশিয়ে ক্রিম বানাতে হবে। সেমাইয়ের ওপর ক্রিম ঢেলে পরিবেশন করুন ।

No comments:
Post a Comment